ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম Startup Bangladesh Accelerator এর শুভ উদ্বোধন

প্রকাশঃ ১১:২১ মিঃ, আগস্ট ১, ২০১৮ Card image cap

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

গত ২৬ জুলাই বিকাল ৩ টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে নির্ধারিত মতবিনিময় সভায় অংশগ্রহণের প্রাক্কালে বাংলাদেশের প্রথম সরকারি Startup Accelerator সহ ২ টি বিশেষায়িত ল্যাবের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম
Startup Bangladesh Accelerator এর শুভ উদ্বোধন করলেন 'আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ' সজীব ওয়াজেদ জয়৷

অপার সম্ভাবনাময় তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয়ের Innovation Design Entrepreneurship Academy (IDEA) প্রকল্পের আওতায় আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে মন্ত্রণালয়ের নিজস্ব ভবনে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক এই Accelerator স্থাপন করা হয়েছে।

বাংলাদেশে ক্রমবর্ধমান সফটওয়্যার শিল্পের চাহিদা বিবেচনা করে Software Testing and Certification Lab এবং সাইবার ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে
Computer Incident Response Team (BD CIRT) এর আরও একটি বিশেষায়িত ল্যাব এর উদ্বোধন করেন তিনি।


Views : 1586

সম্পর্কিত পোস্ট